BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৪


জানুয়ারি ২, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তীসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে তিন পুলিশ সদস্যকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এতে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তীসহ তার দেহরক্ষী টিটু বর্মণ (২৩), কনস্টেবল সুজন দাস (২৫), মাসুম আহম্মদ (২৬) ও আবুল হোসেন (৪৩) আহত হয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এএসপি নির্মলেন্দু চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে একটি সভায় যাওয়ার পথে উল্লিখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৪৮৯৩৯) পুলিশ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপটি উল্টে গিয়ে চার পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর মাইক্রোবাস চালক পালিয়ে যান। পুলিশ মাইক্রোবাসটিকে আটক করেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।