BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৪
আজকের সর্বশেষ সবখবর

মনে মনে তালাক দিলে কি কার্যকর হবে?


ডিসেম্বর ২৮, ২০২২ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ধর্ম ও জীবন ডেস্কঃ বিবাহ ও তালাক আল্লাহ তায়ালা কর্তৃক নির্দেশিত একটি ধর্মীয় বিষয়। এসব বিষয়ে কুরআন-হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে। তাই ইসলামের নির্দেশনার বিপরীতে কিছু করলে সেই বিবাহ বা তালাক শুদ্ধ হিসেবে গণ্য হবেনা।

যেমন, কুরআন-হাদিসের বাইরে মনগড়া কোন পদ্ধতিতে নামাজ পড়লে নামাজ হবেনা। তেমনি বিবাহ ও তালাকের ক্ষেত্রেও মুসলমানদের জন্য আল্লাহ কর্তৃক প্রদত্ত নির্দেশগুলো মানা জরুরী।

ইসলামে তালাককে নিরুৎসাহিত করা হয়েছে। একান্ত প্রয়োজনে বাধ্য না হলে ইসলাম তালাক দেওয়া পছন্দ করেনা।

এ জন্য মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে তালাক দিলে তালাক হয় না। তালাক হওয়ার জন্য লেখা বা মুখে উচ্চারণ করা জরুরি।

সূত্র: সহিহ মুসলিম-২৬১, আল-আশবাহ ওয়ান নাযায়ের- ৮৯, আদ-দুররুল মুখতার ১/৫৩৫ (মাকতাবা এইচ এম সাঈদ) বাদায়েউস সানায়ে ৩/১৫৭, আল মাওসূআতুল ফিকহিয়্যাহ-২৩/২৯

উত্তর দিয়েছেন- মুফতি সাদেকুর রহমান, মুফতি ও মুহাদ্দিস, শেখ জনূরুদ্দীন (র.) দারুল কুরআন মাদ্রাসা, চৌধুরীপাড়া ঢাকা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।