বিডিসিলেট ডেস্ক : দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সর্তক অবস্থানে রয়েছে সিলেট জেলা যুবলীগ।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই সিলেট নগরীর তালতলাস্থ সুরমা টাওয়ারের সামনে অবস্থান নেন জেলা যুবলীগের নেতাকর্মীরা।
ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি’র নেতৃত্বে অবস্থান নিয়েছেন নেতৃবৃন্দ।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, সমাবেশের নামে বিএনপি সারা দেশে নৈরাজ্য শুরু করেছে। আন্দোলনের নামে জান-মালের কোনো ক্ষতি করলে রাজপথে এর জবাব দেওয়া হবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে বিএনপিকে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
