BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৩
আজকের সর্বশেষ সবখবর

শেওলা ইউনিয়ন আ’লীগের ৩টি ওয়ার্ড কমিটির অনুমোদন


ডিসেম্বর ৫, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের আওয়ামী লীগের ৩টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) ৩টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম সম্বলিত কমিটি অনুমোদন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক তারেক হোসেন খান।

৩টি ওয়ার্ড আওয়ামী লীগের অনুমোদিত কমিটির যারা নেতৃত্ব পেলেন:-

১ নং ওয়ার্ডের (ঢেউনগর) সভাপতি হাজী আং মুকিত ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম টুনু (মেম্বার), ২নং ওয়ার্ডের (দিঘলবাক) সভাপতি মো: বাহার উদ্দিন ও সাধারন সম্পাদক মো: তাজুল ইসলাম, ৩নং ওয়ার্ডের (বালিঙ্গা) সভাপতি কামরুজ্জামান চৌধুরী জবান ও সাধারন সম্পাদক মাহমুদ হোসেন খান।

সম্প্রতি শেওলা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের ধারাবাহিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পূর্বে ৫টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। রোববার (৪ ডিসেম্বর) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ৩টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করেন। অপর ৪নং ওয়ার্ড (চারাবই) পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক তারেক হোসেন খান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।