BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১১
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত সুনামগঞ্জের শান্ত


ডিসেম্বর ৩, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেটের ছাত্রলীগ নেতা সাইদুল হাসান শান্ত।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে তাকে সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়।

চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরতœ শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদে মনোনীত করা হলো।

সাইদুল হাসান শান্ত এর গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি সিলেট শহরের রায়নগর মিতালিতে বসবাস করেন। শান্ত দীর্ঘদিন সিলেট জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের অনুসারী।

সাইদুল হাসান শান্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে মহান এই দায়িত্ব পালনে সকলের সহযেগীতা কামনা করেন ক্লিন ইমেজের ছাত্রনেতা হিসেবে পরিচিত সুনামগঞ্জের সন্তান শান্ত।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।