BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৫
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


নভেম্বর ২৫, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বাড়ীর পাশের আম গাছ থেকে শুক্রবার দুপুরে পুলিশ আবুল কালাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।

 

নিহত কালাম উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের এলাম অর্জুনপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

জানা গেছে, নিহত আবুল কালাম (৪৫) বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহবাজপুর বাজার থেকে নিজ বাড়িতে ফিরেন। রাতের খাবার শেষে শয়নকক্ষে না গিয়ে বাড়ির বাহিরে ঘুরতে যান। ভোরবেলা পরিবারের লোকজন দেখতে পান বসতঘরের সামনের আম গাছের সাথে আবুল কালামের মৃতদেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

 

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।