BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৬
আজকের সর্বশেষ সবখবর

গোপন প্রেমের বিয়ে, একসঙ্গে স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যা


নভেম্বর ২১, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় একসঙ্গে বিষপান করে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী।

সোমবার (২১ নভেম্বর) সকালে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২০ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের টাউনশিপ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কুলহানি গ্রামের খলিলুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান হৃদয়ের (৩০) ও লাখাই উপজেলার সদর ইউনিয়নের টাউনশিপ এলাকার আনছার মিয়ার মেয়ে তানিয়া বেগম (১৮)।

স্থানীয় ইউপি সদস্য মো.হাবিবুর রহমান জানান, হৃদয়ের সঙ্গে মোবাইলে পরিচয় হয় তানিয়ার। এরপর তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। প্রায় ১৩ দিন আগে তানিয়াকে বিয়ে করেন হৃদয়। বিয়ের পর তানিয়া স্বামীকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দেন। তবে হৃদয় তাতে রাজি হননি। প্রেমের বিয়ে বাড়িতে মেনে নেবে না বলে জানান তিনি।

তিনি আরও জানান, বাড়িতে তার স্ত্রী ও সন্তান রয়েছে বলেও জানান হৃদয়। রোববার হৃদয় বাড়িতে যেতে চাইলে তানিয়া বেঁকে বসেন। এ সময় তানিয়াকেও নিয়ে যাওয়ার জন্য বলেন। তবে হৃদয় রাজি না হওয়ায় তিনি ঘরে রাখা বিষপান করেন। এ সময় ক্ষোভে হৃদয় নিজেও বিষপান করেন।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, রোববার রাতে স্বামী-স্ত্রী বিষপান করলে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।