বিডি সিলেট :: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের বিয়ানীবাজার উপজেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ মো: নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: শামসুল ইসলাম এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী (৩) তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন, সভাপতি মো: আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী।
সহ-সভাপতি পদের দায়িত্ব প্রাপ্তরা হলেন, আব্দুল আলীম মজনু শাহ, ছফর উদ্দিন, শাহ আলম, আলম মিয়া, সিহাব আহমদ, সাহেল আহমদ, আবু তাহের, হোসেন আহমদ।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদের দায়িত্ব প্রাপ্তরা হলেন,সিপার উদ্দিন মুন্না,মো: জহিরুল ইসলাম,সাইদুর রহমান।
সাংগঠনিক সম্পাদক পদে, সাইদুল ইসলাম,রুহেল আহমদ,আয়নুল ইসলাম।
অর্থ সম্পাদক সামছুল আলম আপরুল, আইন বিষয়ক সম্পাদক আলী আহমদ রানা, সহ আইন বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ সপু,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালেহ আহমদ জামিল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল,দপ্তর সম্পাদক নাসির উদ্দিন সাকিল, সহ দপ্তর সম্পাদক রুহুল আমিন,তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক তারেক আহমদ,সমবায় বিষয়ক সম্পাদক এখলাছ আলী,কুটির শিল্প বিষয়ক সম্পাদক রাইজ উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক জাবের উদ্দিন রাসেল, মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, কৃষি পণ্য ও ফসল বিষয়ক সম্পাদক সাজু খান,কৃষি ঋণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক উজ্জ্বল আহমদ বি.এ.সি, পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক আফজাল হোসেন মিছবাহ, ভুমি বিষয়ক সম্পাদক কমর উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন বদল, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল আলম, মহিলা বিষয়ক সম্পাদক রুজি বেগম,সহ-মহিলা বিষয়ক সম্পাদক তয়মুন নেছা,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রফিক উদ্দিন বাছন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল হাসনাত টিপু।
কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম,জয়নাল আবেদিন ইমরান হোসেন চৌধুরী, আব্দুস ছবুর, বিল্লাল আহমদ, মাসুদ রানা শিমুল, ডা: জুনায়েদ আজম চৌধুরী, সিরাজ উদ্দিন,নজরুল ইসলাম, আলী আহমদ,খালেদ হোসেন টিপু, আব্দুল আলীম চৌধুরী উজ্জ্বল, অলিউর রহমান, আবুল কাশেম লস্কর, মিসবাহ উদ্দিন,ফয়জুর রহমান,দেলোয়ার হোসেন, ফখরুল হক রানা,কবির আহমদ, আব্দুল আহাদ, সামছুল হক (মেম্বার), শাখাওয়াত হোসেন খান, শাহেদ আহমদ,ফারুক আহমদ,নিয়াজু রহমান চৌধুরী,কুতুব উদ্দিন, জাবেদ হোসেন (অপু), শিপলু আহমদ, নিজাম উদ্দিন ও মকদ্দছ আলী।
এর আগে গত ৮ জুন বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুলুল ইসলাম আউয়াল সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগ সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ নিজাম উদ্দিন।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: শামছুল ইসলামের পরিচালনায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলার সব ইউনিয়নের কৃষকলীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে মো: আব্দুস ছামাদকে সভাপতি ও তাজুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
