BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিএনপির গণসমাবেশ ঘিরে পরিবহণ ধর্মঘটের ডাক


নভেম্বর ১৬, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতি। আগামি শনিবার (১৯ নভেম্বর) বিভাগজুড়ে ১২ ঘন্টা পরিবহণ ধর্মঘটের আহ্বান করেছে পরিবহণ মালিকদের সংগঠনটি।

বুধবার (১৬ নভেম্বর) সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেট সম্প্রীতির নগরী। আমরা সম্প্রীতি বজায় রেখে চলতে চাই। এই প্রতীকি ধর্মঘট আগে থেকেই ধার্য্য ছিল। ফলে বিএনপির সমাবেশ প্রতীকি ধর্মঘটের মধ্যে পড়ে গেছে।

তিনি বলেন, গত ৭ নভেম্বর সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ ও অটোরিকশায় গ্রীল লাগানোর দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। দাবি না মানলে আগামী ১৯ নভেম্বর প্রতীকি ধর্মঘট পালনের তারিখ ধার্য্য ছিল। তখন তারা জানতেন না, বিএনপির সমাবেশ ওই তারিখেই। ফলে ওইদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতীকি ধর্মঘট পালন করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।