BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৯
আজকের সর্বশেষ সবখবর

সম্মেলনের আগে ছাত্রলীগ কোনো পর্যায়ে কমিটি দিতে পারবে না: বাহাউদ্দিন নাছিম


নভেম্বর ১২, ২০২২ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৩ ডিসেম্বর। এ অবস্থায় নতুন করে ছাত্রলীগের কোনো জেলা, উপজেলা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন করতে নিষেধ করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ বিষয়ে দলীয় প্রধানের নির্দেশনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আ ফ ম বাহাউদ্দিন নাছিম যুগান্তরকে বলেন, এটা আমাদের দলীয় সভাপতির নির্দেশনা। তারা সম্মেলনের প্রেস রিলিজ দিয়ে আর কোনো কমিটি দিতে পারবে না। তবে সম্মেলনের পক্রিয়ায় যদি কোনো শাখা থাকে সেটার সম্মেলন করতে পারবে এবং কমিটি দিতে পারবে।

উল্লে­খ্য, আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগের বিষয়াদি দেখভালের দায়িত্বে থাকা নেতাদের মধ্যে বাহাউদ্দিন নাছিম অন্যতম। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, অতীতে দেখা গেছে- বর্তমান কমিটির মেয়াদ শেষ পর্যায়ে এসে তড়িঘড়ি কিছু কমিটি অনুমোদন দেওয়ার নজির পাওয়া যায়। এ ক্ষেত্রে পছন্দ-অপছন্দ কিংবা নানা ধরনের অনিয়ম জড়িয়ে থাকে। এ জন্য শেষ মুহূর্তে কমিটি দেওয়া থেকে বিরত থাকার জন্য বারণ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।