BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৯
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে


অক্টোবর ২০, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

টাঙ্গাইলের কালিহাতীতে প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনি মগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, বুধবার রাতে পরকীয়া প্রেমিক মামুন ওই প্রবাসী স্ত্রীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান। এ সময় আপত্তিকর অবস্থায় পেয়ে দুজনকে আটকে রাখা হয়। খবর পেয়ে ইউপি সদস্য অজিত কর্মকার দুজনকে বৃহস্পতিবার সকালে দশকিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

 

সেখানে সালিশ বৈঠকে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়ার উপস্থিতিতে দুজনই সম্পর্কের বিষয়টি স্বীকার করেন এবং একে-অপরকে বিয়ে করতে রাজি হন।

 

এরপর বৈঠকে ওই গৃহবধূ তার প্রবাসী স্বামীকে ডিভোর্স দেন এবং পরকীয়া প্রেমিক মামুনের সঙ্গে ছয় লাখ টাকা কাবিনে তার বিয়ে হয় বলে ইউপি সদস্য অজিত কর্মকার জানিয়েছেন।

বিডি সিলেট ডেস্ক/সূত্র-যুগান্তর/

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।