BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২১
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী রহস্যজনক মৃত্যু


অক্টোবর ২০, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে রেজাউল হক (৪৮) নামের এক প্রবাসী বাংলাদেশির রহস্যজনক মৃত্যু হয়েছে। যদিও দেশটির পুলিশ ঘর থেকে রেজাউলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতের একটি ভিডিও দেখে তার পরিবারের লোকজন বলছেন এটি আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে রেজাউলের মৃত্যুর খবরটি পায় তার পরিবার। একই সঙ্গে রেজাউলের ঝুলন্ত মৃতদেহের একটি ভিডিও পাঠায়।

নিহত রেজাউল হক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাউমাঝির বাড়ির সৈয়দ আহমদের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল দীর্ঘ ২০ বছর যাবত প্রবাসে রয়েছেন। গত ৪ বছর আগে ছুঁটিতে দেশে এসে আবার চলে যায়। তার দু’মেয়ের মধ্যে একজনকে বিয়ে দিয়েছেন। পরিবারকে স্বাবলম্বী করতে তার চেষ্টার কমতি ছিলোনা। চলতি বছরে একেবার দেশে ফিরে আসার কথা ছিলো তাঁর।

নিহতের ভাই ওবায়দুল হক জানান, রেজাউলের কর্মস্থলের লোকজন রেজাউলের মৃত্যুকে আত্মহত্যা বললে প্রচার করতেছে। কিন্তু সে আত্মহত্যা করবে এমন কোন কারণ ছিলো না। দেশে পরিবার, স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন সবার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক ভালো ছিলো।

তিনি দাবি করেন, রেজাউলের নিথর দেহের ঝুলন্ত ভিডিও দেখে বুঝা যাচ্ছে সে আত্মহত্যা করেনি। মালিকপক্ষ তাকে খুব ভালোবাসতো। প্রতিহিংসা বসত কেউ তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।

এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন চোখে মুখে অন্ধকার দেখেছে নিহতের স্ত্রী ও দু’মেয়েসহ পুরো পরিবার। রেজাউলের মৃতদেহ দেশে আনতে আহাজারি করছে অসহায় পরিবার, চেয়েছেন সরকারের সহযোগিতা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।