BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৪
আজকের সর্বশেষ সবখবর

জুমা’র দিনের আমল


সেপ্টেম্বর ৩০, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মাহমুদুল হক জালীস :: ইসলামি শরিয়তে এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এ দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। এ দিনের নামে কোরআনে একটি স্বতন্ত্র সুরা (সুরা জুমা) নাজিল করা হয়েছে। যে সুরার মধ্যে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর ও আল্লাহকে অধিকরূপে স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও।’- সুরা জুমা, আয়াত ১০।

আমলের সুবিধার্থে সেগুলো ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে নিচে উল্লেখ করা হলো;

১. জুমার দিন ফজরের ফরজ নামাজে সুরা সাজদা ও সুরা দাহর/ইনসান তেলাওয়াত করা।

২. জুমার দিন ভালোভাবে গোসল করা।

৩. নিজের সবচেয়ে উত্তম পোশাক পরা।

৪. সুগন্ধি ব্যবহার করা, যদি থাকে।

৫. জুমার নামাজের জন্য আগেভাগে মসজিদে যাওয়া।

৬. শুক্রবার দিন সুরা কাহফ তেলাওয়াত করা।

৭. মসজিদে গিয়ে জুমার নামাজের আগে কমপক্ষে ৪ রাকাত সুন্নত আদায় করা।

৮. জুমার নামাজে ইমামের কাছাকাছি গিয়ে বসা।

৯. মনোযোগ দিয়ে খুতবা শোনা। খুতবা চলাকালে কোনো কথা না বলা।

১০. দুই খুতবার মাঝের সময়ে বেশি বেশি দোয়া করা এবং জুমার দিনের অন্য সময়ও দোয়া করা। কারণ এদিনে দোয়া কবুল হয়।

লেখক : মাহমুদুল হক জালীস।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।