BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৩
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা


সেপ্টেম্বর ২৭, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) হবিগঞ্জে মাধবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টা উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া, সাংবাদিক আইয়ুব খান, প্রভাষক জগদীশ দেবনাথ, সাবেক কাউন্সিলর দুলাল মোদক, লিটন রায়, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।