BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বজ্রপাতে দুই কৃষক নিহত


সেপ্টেম্বর ২৪, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সাড়ে ৯টার দিকে উপজেলার মজলিশপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মজলিশপুর গ্রামের তারা উল্ল্যার পুত্র নুর উদ্দিন (৪৫) এবং একই গ্রামের খতিব উল্লাহর পুত্র আব্দুল করিম (৫৫)।

স্থানীয়রা জানান, নুর উদ্দিন ও আব্দুল করিম গ্রামের পার্শ্ববর্তী হাওরে কৃষি কাজের জন্য যান। কাজ করার একপর্যায়ে তারা বজ্রাঘাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি অন্যান্য কৃষক দেখতে পেয়ে তাদের স্বজনদের খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, বজ্রপাতে দুইজনের মৃতের সংবাদ আমরা পেয়েছি। তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।