BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৭
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে মাদকসহ আটক ২


সেপ্টেম্বর ২০, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় বটকা মদসহ সঞ্জয় ভট্রাচার্য্য ও দুর্জয় দাশ নামে ২ জন কে আটক করা হয়েছে।(১৯ সেপ্টেম্বর) সোমবার রাতে ৩০ বোতল বটকা মদসহ দুই জনকে আটক করে চুনারুঘাট থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে এস আই তরিকুল ইসলাম হিমনের নেতৃত্বে একদল পুলিশ গাজীপুর ইউনিয়নের জারুলিয়া ব্রিজের কাছ থেকে ৩০ বোতল বটকা মদসহ দুইজন মাদক কারবারি কে আটক করে। এসম নুরুল ইসলাম নামে একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা সঞ্জয় ভট্টাচার্য্য (৩০)পিতা: ভুপেন্দ্র গ্রাম: গোপিনাথ পুর চিরাকান্দি,হবিগঞ্জ এবং দুর্জয় দাশ (৩৫)পিতা: মৃত রঞ্জন দাস। তারা দুইজন একই এলাকার বাসিন্দা। পালিয়ে যাওয়া আসামি নুরুল ইসলাম, পিতা সিকির মিয়া,গ্রাম টেকারঘাট, চুনারুঘাট।

চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।