BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৮
আজকের সর্বশেষ সবখবর

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই প্রফেসর সংবর্ধিত


সেপ্টেম্বর ১, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগানে সংবর্ধিত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সেলিম উদ্দীন এবং অবসরপ্রাপ্ত প্রফেসর ড. রবিন্দ নাথ শিল। স্থানীয় সময় রোববার রাত ৮টায় ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে মিট দ্য গ্রেট অনুষ্ঠানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দীপু। সঞ্চালনা করেন সেক্রেটারি লুৎফুর রহমান। এ সময় বক্তব্যে রাখেন অ্যাসোসিয়েশনের সদস্য ও হ্যামট্রামিক সিটির মেয়র প্রটেম কামরুল হাসান, মোটর কোম্পানি জিএমের ম্যানেজার কামরুল হাসান চৌধুরী, ডেট্টয়েট পাবলিক স্কুলের অ্যাডমিনিস্টেটর অলিউর রহমান, সাহেদুল ইসলাম, মোহাম্মদ আফতাব, নুসরাত সবনম প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করেন আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান, কামরুল হাসান, মোহাম্মদ আফতাব, লুৎফুল বারি নিয়ন, মোহাম্মদ হোসেন। এরপর গুণী শিক্ষকদ্বয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবাদুল ইসলাম এবাদ, মো. আমিনুল হক, সালাউদ্দীন মুরাদ, প্রদ্যন্ন চন্দ, মোতাকাব্বির শাহীন, মাহদী মাহি চৌধুরী, মোহাম্মদ রফিক, অতিকুর রহমান ভূইয়া, শামীম আহসানসহ আরও অনেকে।

এছাড়া দুই শিক্ষককে ফুলেল অভ্যর্থনা জানাতে অনুষ্ঠানে ছুটে যান বৃহত্তর চট্টগ্রাম সমিতির সেক্রেটারি জাহেদ জিয়াসহ সমিতির সদস্যরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।