BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২১
আজকের সর্বশেষ সবখবর

বাবর-ফখরকে হারিয়ে চাপে পাকিস্তান


আগস্ট ২৮, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :: ভারতের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে শুরুর দিকেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর পাওয়ার প্লের মধ্যেই ফখর জামানের উইকেটও খুইয়েছে তারা।

ফলে ভালো শুরু পায়নি বাবরবাহিনী।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৫৯ রান।

এশিয়া কাপের দ্বিতীয় দিনে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমেছে পাকিস্তান।

এই ম্যাচে ভারতের একাদশে ঋষভ পন্থ বসিয়ে দীনেশ কার্তিককে নামিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে নাসিম শাহর।

শুরুতে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১৫ রানেই অধিনায়ক বাবরকে হারিয়েছে পাকিস্তান। ৯ বলে ১০ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হয়েছেন তিনি। এরপর আভেশ খানের বলে উইকেটরক্ষক কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ফখর জামান (১০)। পাকিস্তানের সংগ্রহ তখন ৪২।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্য কুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রৌফ, শাওনেওয়াজ দাহানি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।