BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩১
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে ‌বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বিতরণ


আগস্ট ২৭, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার স্বরসতী গ্রামের বন্যায় বসতঘর ক্ষতিগ্রস্ত এমন ৮টি পরিবারের গৃহ নির্মান ও সংষ্কারের জন্য ঢেউ টিন ও পাকা পিলার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে ফুলবাড়ি গ্রামের ‌‘আমাদের পরিবার’ নামক সংগঠনের পক্ষ থেকে অসহায় পবিারের মধ্যে টিন ও পাকা পিলার বিতরণ করা হয়।

এছাড়া, ঘর মেরামতের জন্য উপজেলার অন্য এলাকার আরো ১৬টি পরিবারকে নগদ ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সমাজসেবী মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, সাইদুজ্জামান কোরেশী, জুয়েল কোরেশী, তানভির চৌধুরী, ইশতিয়াক কোরেশী, সুনু মিয়া প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।