BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৬
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় পরিবেশমন্ত্রী মহোদয়কে উপহার স্বরুপ নিসচার স্মারক গ্রন্থ প্রদান


আগস্ট ২৫, ২০২২ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি মহোদয়কে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সদ্য প্রকাশিত স্মারক গ্রন্থ উপহার স্বরুপ প্রদান করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

বুধবার দিবাগত রাত ১২ ঘটিকায় বড়লেখা পৌর শহরের পাখিয়ালাস্থ মন্ত্রী মহোদয়ের নিজ বাসভবনে স্মারক গ্রন্থ উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নিসচার উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন, পৃষ্টপোষক শরফ উদ্দিন, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এবং উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমন, কার্যনির্বাহী সদস্য নিরঞ্জন দেব নাথ নিলু।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি মহোদয় নিসচা বড়লেখা উপজেলা শাখা দেশ সেরা সংগঠনের কৃতিত্ব অর্জন করায় তিনি সংগঠনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সড়ক দুর্ঘটনারোধে নিসচা বড়লেখা উপজেলা শাখার জনসচেতনতামূলক কর্যক্রমসহ স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক কর্মকান্ডের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং নিসচা বড়লেখা উপজেলা শাখার জনহিতকর সকল কার্যক্রমের প্রতি তাহার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।