BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৬
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত


জুলাই ২৮, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পরিবহন বাসের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাসের চালককে আটক করেছে। বর্তমানে নিহতদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর বারোটার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের বহরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম খান।

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার খাইতগ্রামের রইছ মিয়ার স্ত্রী দুলভী বেগম (৪০) ও তার সন্তান সিদ্দিকুর রহমান সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন মেঘেরগাঁও-এ যাচ্ছিলেন। রাস্তাপারাপারের সময় সাদাপাথর পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। তবে হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের মরদেহ ওসমানী হাসপাতালে রয়েছে।

এদিকে- দুর্ঘটনাকবলিত ঘাতক বাসের চালককে আটক করেছে পুলিশ। তার নাম মোবারক হোসেন (২৫), সে সুনামগঞ্জের ছাতক উপজেলার মৃত মফিজ আলীর ছেলে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।