BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৭
আজকের সর্বশেষ সবখবর

আরব আমিরাতে স্ট্রোক করে বাংলাদেশী যুবকের মৃত্যু


জুলাই ২৬, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ভাগ্যের চাকা ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন রাসেল নামে চট্টগ্রামের এক যুবক। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য আর সহায় হলো না তার। নিথর দেহে ফিরতে হচ্ছে দেশে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে সংযুক্ত আরব আমিরাতের আজমান খলিফা হাসপাতালে তিনি স্ট্রোক করে মারা যান।

চট্টগ্রামের ফটিকছড়ির জাফতনগরের জাহানপুর গ্রামের মরহুম আব্দুল মোতালেবের ছেলে রাসেল। পরিবারে তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।

রাসেল শুরুতে আমিরাতের আল আইনের বাংলা বাজারের আল-আমিন হোটেল সংলগ্ন বাংলাদেশ মোবাইল ফোন শপ নামে একটি মোবাইলের দোকানে চাকরি করত। পরে দেশে এসে রাসেল বিয়ে করেন, তার সংসার জীবনে এক মাত্র কন্যা সন্তান রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।