BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৪
আজকের সর্বশেষ সবখবর

কানাডায় সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের


জুলাই ১১, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::কানাডার অটোয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আসিফ সৈয়দ নামে প্রবাসী এক বাংলাদেশি। কানাডার স্থানীয় সময় শনিবার রাত ৩টায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই যাত্রী আসিফ সৈয়দ নিহত হন। গাড়ির চালক চাচাতো ভাই নওশাদ সৈয়দকে গুরুতর অবস্থায় অটোয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৭ বছর বয়সী আসিফ সৈয়দ সম্প্রতি লেখাপড়া শেষ করে চাকরিরত অবস্থায় ছিলেন। নিহতের বাবার নাম আসলাম সৈয়দ। নিহতের বাড়ি বগুড়া জেলার বাদুরতলায়।

উল্লেখ্য, নিহত আসিফ বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপনের ভাগনে। আসিফের মৃত্যুর খবরে কানাডার অটোয়ায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। মরহুমের পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।