BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৭
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে ইউরোপের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত


জুলাই ৯, ২০২২ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : পর্তুগালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় (৯ জুলাই) পর্তুগালসহ ইউরোপের অন্যান্য দেশেও ঈদুল ফিতর পালন করেন প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য মুসলমানরা।

প্রবাসী বাংলাদেশিদের ব্যবস্থাপনায় পর্তুগালের রাজধানীর লিসবনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে পাঁচ হাজারের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর পর্তোতে প্রথমবারের মতো খোলা আকাশের নিচে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। জামাতটি ইউরোপের সর্ববৃহৎ জামাত হিসেবে স্বীকৃত।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবন্ধকতা ছাড়াই আমরা এই আয়োজন করতে পেরেছি। পর্তুগালের স্থানীয় কর্তৃপক্ষ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা সাড়া দিয়ে ঈদের জামাতকে সার্থক করেছেন।

নামাজ শেষে বাইতুল মোকাররম ইসলামিক সেন্টার লিসবন জামে মসজিদের খতিব মাওলানা অধ্যাপক আবু সাঈদ মোনাজাত পরিচালনা করেন।

একসঙ্গে নামাজ পড়তে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। তারা বলেন, দেশের বাইরে থেকে পশু কোরবানি করতে পারছি না। কিন্তু এত বড় জামাতে নামাজ আদায় করে ঈদের আনন্দটুকু উদযাপন করতে পারছি।

এই জামাত ছাড়াও সহস্রাধিক মুসল্লি নিয়ে সকাল ৯টায় লিসবন কেন্দ্রীয় জামে মসজিদে, কাসকাইসে সকাল সাড়ে ৭টায়, অধিভেলাস সেকেন্ডারি স্কুল মাঠে সকাল সাড়ে ৭টায়, পর্যটন নগরী আলগারভ, মিল ফন্টেস, কুইমরা, মাদেইরা এবং সাগরকন্যা আছোরেস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।