BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৪
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকায় ম্যালেরিয়ায় দুই বাংলাদেশি তরুণের মৃত্যু


জুলাই ৭, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রবাস ডেস্ক :: দক্ষিণ আফ্রিকায় এক সপ্তাহে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। এক মাসেরও কম সময় হলো তারা দেশটিতে আসেন।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় আসার পথেই ম্যালেরিয়ায় আক্রান্ত হন তারা। পরে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুই তরুণের নাম হাবিবুর রহমান তপু ও আমজাদ খান। তপু নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের মো. আনার উল্লাহর ছেলে। আমজাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানা গেছে।

শুক্রবার (১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান তপু মারা যান। নর্থওয়েস্টের ভেন্ডার্সড্রপ হাসপাতালে মারা যান আমজাদ খান।

চলতি বছর মোজাম্বিক ও লোসোথুর বন জঙ্গল হয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে পাঁচ বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কমিউনিটি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।