BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৬
আজকের সর্বশেষ সবখবর

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


জুলাই ২, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মধ্যপ্রাচ্যের ওমান দেশে একটি প্রাইভেটকারচাপায় মমিনুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত মমিনুল হক নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার পূর্ব ফতেপুর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।

নিহতের আত্মীয় সাইফ উদ্দিন বাবর জানান, তিন বছর আগে তিনি ওমান পাড়ি জমান। ওমানের বিকিয়াচোয়ার শহরে একটি বাড়িতে কাজ করতেন তিনি। সাত ভাই-বোনের মধ্যে মমিনুল তৃতীয়। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে দেশে। গতকাল শুক্রবার রাতে একটি শপিং মলে কেনাকাটা করেন মমিন। কেনাকাটা শেষে রাস্তায় দাঁড়ালে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমিনুলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মমিনুল কয়েকজন বাংলাদেশিসহ একটি ভাড়া বাসায় থাকেন। শনিবার সকাল ১০টার দিকে তার রুমমেটরা মৃত্যুর বিষয়টি ফোনে তাদের নিশ্চিত করে। তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।