BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৮
আজকের সর্বশেষ সবখবর

বিকালে বসছে আ’লীগের মনোনয়ন বোর্ড


জুন ২৬, ২০২২ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রতিনিধি নির্ধারণ করতে মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকাল ৩টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সব সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।