জকিগঞ্জ প্রতিনিধি:: গত তিনদিন ধরে জকিগঞ্জের অসহায় মানুষদের সহায়তা করছে সামাজিক সংগঠন “অসহায় মানুষের পাশে আমরা”। সোমবার, মঙ্গলবার ও বুধবার জকিগঞ্জে বন্যায় আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন এলাকায় পানিবন্দি অনেক মানুষের মধ্যে রান্না করা খাবার, ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আয়োজক মুনিম আহমদ, বুলবুল আহমদ, মুহিত আহমদ জকিগঞ্জ বার্তাকে জানান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতা করতে অর্থায়ন করেছেন দেশ ও প্রবাসের অনেক মহৎপ্রাণ মানুষ। তাদের ও আমাদের যৌথ অর্থায়নে আমরা আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন বানভাসি মানুষদের সহযোগিতা চলমান রেখেছি। আগামীতেও আমাদের উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
