BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৭
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল-শাহপরান (র.) মাজার জিয়ারত শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী


জুন ২১, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে শাহজালাল শাহপরান (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

মাজার জিয়ারত শেষে তাকে বহনকারী গাড়ি ওসমানী বিমানবন্দরে উদ্দেশ্যে রওয়ানা হয়। সেখান থেকে তাঁকে বহনকারী হেলিকপ্টার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

এর আগে সকাল ৮ টায় বন্যাকবলিত নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর তিনি সিলেট সার্কিট হাউসে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

মঙ্গলবার দুপুর ১টা ২৯ মিনিটে হযরত শাহজালালের (র.) মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় তিনি জোহরের নামাজ ও মাজার জিয়ারত করেন। ১টা ৫০ মিনিটে তিনি মাজার থেকে বের হয়ে যান।

এরপর শাহপরান (র.) মাজার জিয়ারত শেষে বেলা ২ টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছান এবং সেখান থেকে তাকে বহনকারী হেলিকপ্টার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষকে এই বন্যা-প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বাঁচার মানসিকতা থাকতে হবে। সে কারণে আমাদের অবকাঠামোগত যত উন্নয়ন হবে সেগুলো মাথায় রেখে করতে হবে।

তিনি বলেন, সিলেট অঞ্চলে মাটি উঁচু করে আর কোনো রাস্তা করা হবে না, ‘এলিভেটেড’ রাস্তা হবে। এলিভেটেড রাস্তা হলে সেটা সহজে নষ্ট হয় না, বন্যার মতো দুর্যোগে যাতায়াতেরও সুবিধা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।