BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জুয়া খেলার অবস্থায় ৭ জুয়ারী গ্রেফতার


জুন ১৬, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কদমতলির ফেরিঘাট এলাকার হারুন মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে জুয়া খেলার অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জুয়েল আহমদ (৩৫), জাহের আহমদ (৪৫), মোহাম্মদ আলী সাগর (৪৩), মো. জাহাঙ্গীর (৩৫), রুবেল (৩০), চিত্ত রঞ্জন পাল (৫৫) ও ইব্রাাহিম (৪০)।

বুধবার (১৬ জুন) তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।

বিষয়টি দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কামরুল হাসান তালুকদারের বরাত দিয়ে গণমাধ্যমকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।