প্রবল বৃষ্টি বর্ষণ মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বন্যায় ছাতকে ১৩টি ইউপি একটি পৌরসভা সহ মোট ৩শতাধিক গ্রাম,দুইশতাধিক প্রাথমিক, ও শতাধিক মাধ্যমিক,মাদ্রাসা শিক্ষা বন্যার পানিতে টুকেছে। সুরমা নদীর পানি হু হু করে বাড়ছে।
গত বুধবার দুপুর থেকে ছাতক উপজেলার সঙ্গে সারাদেশে সড়ক যোগাযোগ বন্ধ গেছে।২ লক্ষাধিক মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে।
রাস্তা ঘাট,বাড়ি ঘরে,শিক্ষা প্রতিষ্টিানে পানিতে তলিয়ে গেছে বেরাজপুর,নোয়াপাড়া,আলমপুর,বি
জানায়ায়,গোবিন্দগঞ্জ ও ছাতক ৩ কিলোমিটার সড়ক এলাকায় তিন ফুট ও চার ফুট পয়ন্ত বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক। উপজেলার সদরেরসাথে ইসলামপুর,চরমহল্লা,ভাতগাও,সিংচা
ছাতক-দোয়ারা, ছাতক-সুনামগঞ্জ, ছাতক জাউয়া সড়কের বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সরাসরি সড়ক যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামীণ সড়ক ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি-রতনপুর সড়ক, ছনবাড়ি-গাংপাড়-নোয়াকোট সড়ক,কালারুকা ইউনিয়নরে মুক্তিরগাঁও সড়ক, বঙ্গবন্ধু সড়ক, আমেরতল-ধারণ সড়ক,বুড়াইর গাও-আলমপুর.-দাহারগাও-আলমপুর, তাজপুর-নুরুল্লাহপুর, গোবিন্দনগর-দশঘর, পালপুর-সিংচাপইড় সড়ক, ভুইগাঁও, বোকারভাঙ্গা- মানিকগঞ্জ সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কের একাধিক অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। শতাধিক স্টোন ক্রাসার মিল, পোল্ট্রি ফার্ম ও মৎস্য খামারে বন্যার পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শাক-সবজির বাগানেও পানি ঢুকে ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।
এদিকে বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মানিক মিয়া জানান,তার বিদ্যালয় পানি টুকে মুল্যবান কাগজ পত্র বই সহ পানিতে ডুবে গেছে। নৌকা দিয়ে বিদ্যালয়ে কাগজপত্র উপর তোলা হয়।
গত বুধবার দুপুরে পর্যন্ত ছাতকে সুরমা,পিয়াইন,চেলা নদী সহ সকল নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতি এখানে ব্যাপক আকার ধারণ করছেন। ইতিমধ্যে বন্যায় তলিয়ে গেছে ৩ শতাধিক গ্রাম, শতাধিক পাকা, দেড় শতাধিক কাচা রাস্তাঘাট, ঘরবাড়ি, শতাধিক সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান,বীজতলা ও শত শত একর উঁচু জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। হাটবাজার,মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্টান,বেশীভাগ পাড়া মহল্লায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পৌর শহরের নৌকা চলছে,থানা,উপজেলা পরিষদ এলাকার পানি ঢুকে পড়েছে। উজানে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারনে এখানে সুরমা, চেলা ও পিয়াইন নদীতে ব্যাপক হারে পানিবৃদ্ধি পাচ্ছে।
সরকারিভাবে বানভাসি মানুষের মাঝে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বানভাসি আশ্রয় কেন্দ্রে নেয়া মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ইউএনও।
