BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন জুলাইয়ের শেষে


জুন ১০, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজনৈতিক প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত করতে সার্বিক নির্দেশনা দিয়েছেন যুবলীগের সভাপতি অধ্যাপক ফজলে শামস পরশ।

গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং গণমাধ্যমকে তারা সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম বলেন, আগামী জুলাইয়ের শেষে হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন করতে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত প্রস্তুতি নিব।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।