BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩১
আজকের সর্বশেষ সবখবর

দিলদার হোসেন সেলিমের কন্যা আবেদা সিমিন চৌধুরীকে মিশিগানে সংবর্ধনা


জুন ৫, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::সিলেট ৪ আসনের(গোয়াইনঘাট,জৈন্তিয়া ও কোম্পানীগঞ্জ) সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিম সাহেবের কন্যা মিসেস আবেদা সিমিন চৌধুরীর মিশিগান আগমন উপলক্ষে শনিবার (৪ জুন) দুপুর ২ঘটিকায় গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ হইতে হামট্রামিকস্থ ১২১৭৬ কন্যান্ট স্ট্রিট এর ২য় তলায হলরুমে এক সংবর্ধণা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।অনুষ্টানে সংবর্ধিত অতিতি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস আবেদা সিমিন চৌধুরী।সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এজেডএম ওবায়দুল্লাহ বাবুল।

সংবর্ধিত অতিতির বক্তব্যে মিসেস সিমিন চৌধুরী বলেন গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগান আমাকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করায় তিনি অত্যান্ত আনন্দিত এবং তিনি অনেকটা আবেগপ্রবণ হয়ে উনার বাবার স্মৃতিচারণ করেন এবং উনার বাবার জন্য দুয়া প্রার্থনা করেন। তিনি এসোসিয়েশনের প্রতি ধন্যবাদ জানান। সংগটনের পক্ষ থেকে মিসেস সিমিনকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় ক্রেস্ট প্রদান করা হয়। সভায় মরহুম দিলদার হোসেন সেলিম সাহেবের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন এবং দোয়া কামনা করা হয়।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মুহাম্মদ ফয়সল আহমেদ।

সভায় বক্তব্য রাখেন গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অফ মিশিগানের সভাপতি ওয়ালিউর রহমান, গ্রেটার জৈন্তিয়ার উপদেষ্টা মোনাফ আহমেদ, আব্দুল লতিফ বাবুল,ফিজারেল বোর্ড অফ এডুকেশন ট্রাস্টি ও ওয়ারেন সিটি কমিশনার খাজা শাহাব আহমদ,জালালাবাদ এসোসিয়েশন অফ মিশিগানের সাধারণ সম্পাদক মোঃ এ সুলেমান,রুহুল আলম,নজরুল ইসলাম বদরুল,বিশিষ্ট মার্চেন্ট সমজিদ আলম,আবুল কালাম আজাদ,হাজি আব্দুর রকিব,আব্দুল হান্নান, মোস্তাক আহমেদ,শাহজাহান রহমান মফিজ,তরিক উদ্দিন,স্টেট রিপ্রেসেন্টেটিভ ক্যান্ডিডেটে মিঃ মাকাইন, মিঃ পল,ফজলু আহমেদ,মোঃ আশরাফুল আমিন,বুরহান উদ্দিন,মোঃ ফয়সল আহমেদ,তরিক উদ্দিন,নিজাম উদ্দিন,আব্দুল মালিক,আব্দুল খালিক,দিলওয়ার হোসেন, হেলাল আবেদীন,মোঃ সুয়েব,ইফতেখার আহমেদ হেলাল ও আক্তার হোসেন মাসুক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়েস আহমেদ, কমিউনিটি নেতা ফারিস আহমেদ,নূরে আলম জাফরী,নঈম উদ্দিন, কামাল উদ্দিন,আলিম আহমেদ, সানি আহমেদ, রানু মিয়া,অলিউর রহমান, তালহা হেলাল ও তামিম হেলাল প্রমুখ।

পরিশেষে সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে ধন্যবাদ জানান এবং মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।