BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২১
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে মহানগর মজলিসের উদ্বেগ


মে ২৩, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

সাম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ও র‌্যাব সদস্য হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

শনিবার (২৩ মে) গণম্যাধমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার এই উদ্বেগের কথা উল্লেখ করে বলেন, মহানগর এলাকায় অপরাধ প্রবণতা ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জননিরাপত্তাও চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নগরজুড়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা ব্যবহার করে সংঘবদ্ধ চক্রের ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। পুলিশি টহল এবং চেকপোস্ট বসানো সত্ত্বেও প্রকাশ্য দিবালোকে কিংবা রাতের আধারে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনা সিলেট নগরীর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টির প্রতিই ইঙ্গিত দিচ্ছে। এসব ঘটনায় নগরজুড়ে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকেও ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে না। পবিত্র এই নগরীতে যাতে এরকম আর কোনো ঘটনা না ঘটে, সে লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোরভাবে ভূমিকা রাখার আহবান করছি।

নেতৃবৃন্দ বলেন, একটি সুন্দর নগরী গড়ে তুলতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি একটি অপরিহার্য অনুষঙ্গ। র‌্যাব সদস্য হত্যা, ধর্ষণ সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ক’টি ঘটনায় সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।