BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেট এয়ারপোর্ট রোডে ওয়ার্কসপের মালিক মনিরকে কুপিয়ে হত্যা


জুন ৪, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট:: সিলেট মহানগরীর মালনিছড়ায় মনিরু ইসলাম (৪১) এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯ টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগানের বাংলোর রাস্তা সংলগ্ন প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মনিরু ইসলাম সিলেট নগরীর খাসদবির ওয়ার্কসপের স্বত্বাধিকারী এবং এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ‍মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে ফেলে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।

রাত সাড়ে ১০টায়  রিপোর্ট লেখা পর্যন্ত এসএমপির উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ও এয়রপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।