BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০০
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিয়ানীবাজার উপজেলা আ’লীগের বিক্ষোভ মিছিল


জুন ৪, ২০২২ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার প্রতিনিধি:: বিএনপি ও তাদের দোসর কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে শনিবার (৪ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার কলেজ রোড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সহ-সভাপতি আহমদ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, মাসুদ হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবের আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য পলাশ আফজল,সাইদুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস সামাদ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়ন পাকিস্তান প্রেমীরা সহ্য করতে পারছে না বলেই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিচ্ছে। আওয়ামী লীগ রাজপথে যতদিন থাকবে এ দেশ নিরাপদ থাকবে, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শেখ হাসিনা নিরাপদ থাকবেন। কোন অপশক্তি তার কিছুই করতে পারবে না।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।