BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৬
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে রেঞ্জার ফিজিওথেরাপি প্রাইভেট ক্লিনিককে সিলগালা


মে ৩০, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে শেরপুর রোডে অবস্থিত হাফেজ আব্দুল্লাহ নাঈমের পরিচালিত রেঞ্জার ফিজিওথেরাপি প্রাইভেট ক্লিনিক বন্ধ করা হয়েছে। রবিবার (২৯ মে) উপজেলা স্বাস্থ্য বিভাগ পরিচালিত এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ। এ সময় বৈধ কাগজপত্র না থাকার দায়ে রেঞ্জার ফিজিওথেরাপি ক্লিনিক বন্ধ করা হয়। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় সার্বিক সহযোগিতা করেন, স্যানিটারী ইন্সপেক্টর নূরে আলম, এম ও বি সি ডাঃ ফয়ছল আহমেদ, নবীগঞ্জ থানার এস আই বিজয় দেব নাথের নেতৃত্বে একদল পুলিশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।