BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৬
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে মোটর সাইকেল চাপায় অজ্ঞাত পথচারী নিহত


মে ২৫, ২০২২ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে মোটর সাইকেল চাপায় অজ্ঞাত (৫০) বছর বয়সী এক পথচারী নিহত হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে মিরপুর শ্রীমঙ্গল সড়কের বিহারীপুর এলাকার বিকাশ বিল্ডিংর পশ্চিমে দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষনিক নিহত পথচারীর নাম পরিচয় জানা যায়নি।

মোটরসাইকেল চালক কান্দিগাও গ্রামের রিপন মিয়াকে হাসপাতালে প্রেরন করা হয়েছে।

স্থানীয়ওরা জানায়, রিপন মিয়ার দ্রুত গতির মোটর সাইকেল চাপায় লোকটি মারা যায়।

সাতগাঁও হাইওয়ে থানার এসআই আফাজুল অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।