BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৪
আজকের সর্বশেষ সবখবর

থুতু খেয়ে ফেললে রোজার কোনো ক্ষতি হবে?


এপ্রিল ৮, ২০২২ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ধর্ম ও জীবন ডেস্কঃ নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের চতুর্থ পর্বে টেলিফোনের মাধ্যমে নাজমুল হুদা জানতে চেয়েছেন, থুতু খেয়ে ফেললে রোজার কোনো ক্ষতি হবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।

প্রশ্ন : রোজায় থুতু খেয়ে ফেললে রোজার কোনো ক্ষতি হবে কি?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। থুতু খেয়ে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না। কারণ, থুতুর কারণে রোজা নষ্ট হয় না। তবে, এর মধ্যে একটি কথা আছে। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন, কেউ যদি থুতু জমান, এরপর খেয়ে ফেলেন তাহলে সেটা মাকরুহ। এটা পছন্দের নয়। স্বাভাবিকভাবে থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু, জমিয়ে রাখা উচিত নয়। এ ছাড়া থুতু আপনার রোজার কোনো ক্ষতি করবে না। এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। থুতু খেয়ে ফেললে কোনো সমস্যা নেই।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।