BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৫
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবসে সিলেট মহানগর বিএনপির কর্মসূচী


মার্চ ২৫, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট  মহানগর বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। এই কর্মসূচী গুলোর মধ্যে রয়েছে  মহানগর বিএনপি-র ভাতালিয়াস্ত কার্য্যালয়ে সকাল ৬’টায় জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯’টায় মহান শহীদদের স্মরণে নগরীর চৌহাট্টা পয়েন্টে সমবেত হয়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ।

এ সকল কর্মসূচীতে উপস্থিত থাকার জন্য মহানগর বিএনপি, তার অন্তর্গত ওয়ার্ডসমূহ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপি-র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।