বিডি সিলেট ডটকম : সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য, সাবেক কমিশনার ও চৌকিদেখি জামে মসজিদের মোতাওয়াল্লী আবু নসর বুকল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
মঙ্গলবার (২২ মার্চ) এক শোক বার্তায় তিনি বলেন, আবু নসর বকুল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত একজন কর্মী। তার মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত জাতীয়তাবাদী যোদ্ধাকে হারালাম যা সহজে পূরণ হবার নয়। তিনি কাজের মধ্য দিয়ে আজীবন বিএনপির মাঝে বেঁচে থাকবেন। এলাকার প্রবীণ মুরব্বী হিসেবে সকলের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। পরোপকারী ও পরহেযগার ব্যক্তি হিসেবে তিনি সদা মানুষের কল্যানে কাজ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুম আবু নসর বকুলকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, (২১ মার্চ) সোমবার দুপুর সাড়ে ১২টায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
