BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২২
আজকের সর্বশেষ সবখবর

কাল সিলেট আসছেন জাতীয় পার্টির মহাসচিব


মার্চ ১৫, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুজিবুল হক চন্নু এমপি সাংগঠনিক সফরে ১৬ মার্চ বুধবার সকাল সাড়ে ৮টায় সিলেট আসছেন। এই উপলক্ষে সকাল ১০টায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মহাসচিবের সফর সঙ্গী হিসেবে সাথে থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভুঁইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, মেজর (অব.) রানা মোঃ সোহেল এমপি, জহিরুল ইসলাম জহির ও যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন এ.টি.ইউ তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব, সিলেট বিভাগ। বিজ্ঞপ্তি

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।