BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৯
আজকের সর্বশেষ সবখবর

দেশ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাক্ষরের আবৃত্তি


মার্চ ১২, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : আমার দেশ আমার সংস্কৃতি স্লোগানকে সামনে নিয়ে দেশ থিয়েটার সিলেটের ১০ বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান ঘিরে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ও পথনাট্য উৎসবের পাশাপাশি চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (১২মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বৈকালিক অনুষ্ঠানে বিকেল ৪টায় প্রথম মঞ্চে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। বিমল করের গ্রন্থানা ও নির্দেশনায় তাহিয়া ইয়াছমিন মিম এর সঞ্চালনায় কাজী নজরল ইসলামের ’মোরা ঝঞ্জার মতো উদ্দাম ’ নির্মানটি উপস্থাপন করা হয়। কন্ঠ প্রয়োগে আবৃতিকে প্রাণবন্ত করেন বিথী, পিউ, হিমেল, পুজা, মিম, সুচিত্তা, ত্রয়ী, স্মিতা, প্রয়াস ও স্বপ্ন।

 

 

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।