BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৯
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত


মার্চ ১২, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বর্তমানে তিনি রাজধানীর বনানীর বাসায় রয়েছেন। শুক্রবার (১১ মার্চ) রাতে তিনি বাসায় ফেরেন।

আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৬ মার্চ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, আবুল মাল আবদুল মুহিত এখন ভালো আছেন, সুস্থ আছেন। তার খাওয়া দাওয়া কমে গেছে। এখন তেমন কিছু খান না। ডাক্তার খাওয়া দাওয়া বাড়াতে বলেছেন। আমরাও চেষ্টা করি। তবে তিনি দুর্বল হয়ে গেছেন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে গত ৫ মার্চ রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।