BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৩
আজকের সর্বশেষ সবখবর

কাউন্সিল অব ইউরোপ থেকে বের হয়ে গেল রাশিয়া


মার্চ ১১, ২০২২ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের শীর্ষ মানবাধিকার সংস্থা ‘কাউন্সিল অব ইউরোপ’ থেকে রাশিয়া বের হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো দেশগুলো ‘রাশিয়ার প্রতি বন্ধুভাবাপন্ন নয়’। ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে তারা এমনও অভিযোগ তুলেছে যে তারা কাউন্সিলে তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিচ্ছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে যে, এই রাষ্ট্রগুলো ‘কাউন্সিল অব ইউরোপ ধ্বংস করার উদ্দেশ্যে এবং ইউরোপের সাধারণ মানবাধিকার ও আইনি পরিস্থিতি ধ্বংস করতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে’।

ইউরোপের সবচেয়ে পুরনো রাজনৈতিক প্রতিষ্ঠান কাউন্সিল অব ইউরোপ, যারা মহাদেশে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বজায় রাখার উদ্দেশে কাজ করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে এই সংস্থার প্রতিষ্ঠা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।