BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৬
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে পরিকল্পনামন্ত্রীর আগমনে আ.লীগের স্বাগত মিছিল


মার্চ ৫, ২০২২ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির আগমন উপলক্ষে বিশাল স্বাগত মিছিল ও পথসভা করেছে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন।

শনিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা আ’লীগের অস্থায়ী কার্যালয়ের সামন থেকে এই স্বাগত মিছিলটি বের করা হয়।

মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাসিয়া সেতুর উপরে গিয়ে পথসভা মিলিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, মকদ্দুছ আলী ও পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ সম্পাদক আব্দুল মতিন, বনও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য এআর চেরাগ আলী, নাঈম আহমদ, দবির মিয়া, আবদাল হোসেন, ইসলাম উদ্দিন, আবুল হোসেন, রাজু আহমেদ।

প্রবাসী আওয়ামী লীগ নেতা মজনু মিয়া. উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, জেলা শ্রমিক লীগ নেতা শংকর দাশ শংকু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা বিভাংশু গুণ বিভু, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপিত বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।