BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৬
আজকের সর্বশেষ সবখবর

বালাগঞ্জে বিএনপির ছয় ইউনিয়নের কমিটি বাতিল


মার্চ ৪, ২০২২ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন বিএনপির সকল আহবায়ক কমিটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে বোয়ালজুর ইউনিয়ন ব্যতিত বালাগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের কমিটি গঠন প্রক্রিয়ায় দলীয় গঠনতান্ত্রিক নিয়ম অনুসরনের ব্যাখ্যা প্রদানের জন্য ২৪ ঘন্টা সময় নির্ধারণ করে উপজেলা বিএনপির আহবায়ক বরাবরে একটি চিঠি প্রদান করা হয়।

২৪ ঘন্টার উপর অধিক সময় অতিবাহিত হওয়ার পরও উক্ত বিষয়ে উপজেলা আহবায়কের নিকট থেকে মৌখিক অথবা লিখিত জবাব না আসায় জেলা বিএনপির আহবায়ক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন।

এতে আরো বলা হয়, আসন্ন জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে উপজেলা কমিটি গঠন করা জরুরি। ইতোমধ্যে জেলা বিএনপির কাছে উপজেলা আহবায়ক প্রেরিত আংশিক একটি কমিটি এবং উপজেলা আহবায়ক কমিটির সদস্যবৃন্দ আরেকটি আংশিক কমিটি জেলা বিএনপির কাছে জমা দিয়েছেন।

এমতাবস্থায় দলের এই কঠিন সময়ে উপজেলা আহবায়কের দেয়া আংশিক কমিটি সহ উপজেলার সকল ইউনিয়ন কমিটি বাতিল ঘোষণা করা হলো। পরবর্তীতে জেলা বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।