BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৩
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সরকার পর্যবেক্ষণ করছে: কৃষিমন্ত্রী


ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : বিএনপির সমালোচনা করে কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক বলেছেন, ‌‘বিএনপির চাহিদা অনুযায়ী মঙ্গল গ্রহ থেকে সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) আনতে হবে বলে। পাকিস্তান থেকে আনলেও মনে হয় বিএনপি সমর্থন করবে।’

সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচন কোনোটাই চায় না বিএনপি। কিন্তু কমিশনে যারা নিয়োগ পেয়েছেন তারা দক্ষ। এই কমিশনের মাধ্যমেই সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।’

রাশিয়া ইউক্রেন বিষয়ে ডা. আব্দুর রাজ্জাক বলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশ কোনো পক্ষ নিচ্ছে না। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সরকার পর্যবেক্ষণ করছে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে আনার ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।