BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৩
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘন্টা পেরোনোর আগেই বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বাতিল


ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এবং জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। কমিটি অনুমোদনের ২৪ ঘন্টা পেরোনোর আগেই কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে বিএনপির কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি ) সিলেট জেলার আহবায়ক  কামরুল হুদা জায়গীরদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ঘোষিত বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালাগঞ্জ উপজেলা শাখার কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এবং জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যে কমিটি ঘোষনা করা হয়েছিল তা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাতিল করা হল। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।