BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩২
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল: তথ্যমন্ত্রী


ফেব্রুয়ারি ৬, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। শেখ হাসিনার সাহসী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বনেতারা শেখ হাসিনার কাছে উন্নয়নের জাদু কি, তা জানতে চান। শেখ হাসিনা বিশ্বনেতাদের জানান, তার উন্নয়নের জাদু দেশপ্রেম।

রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ এম. মুনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, শেখ হাসিনা দেশের গ্রামগুলোকে শহর করছেন। তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই সাহসী। দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছিলো। কিন্তু খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফলে দলটির নেতারা এখন অসুস্থ হয়ে পড়েছে। ঘরে বসে তারা মিথ্যাচার করছে। বিএনপি যদি ষড়যন্ত্র না করতো তাহলে এদেশ আরও এগিয়ে যেতো।

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, টাকার বিনিময়ে নেতা মূল্যায়ন না করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন। দলকে নেতৃত্ব দিতে পারে এমন নেতাকেই মূল্যায়ন করুন। কোন সুবিধাবাদীদের নয়। সরকারের উন্নয়ন নেতাকর্মীদের প্রচার করার জন্য আহ্বান জানান।

সকালে সম্মেলন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান। পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, পারভীন জামান কল্পনা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনের সাংসদ অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভির শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাংসদ অধ্যাপক ডা. আব্দুল আজিজসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।